জাতীয়

২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ এপ্রিল থেকে সারাদেশের মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ রোববার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

এ তথ্য জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন এ সময় সারাদেশে মার্কেট ও দোকান খোলা রাখতে খুচরা ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। , ‘দোকান মালিক সমিতিসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০টি সংগঠনের দাবি হলো, এ রমজানে পণ্য বিক্রির সুযোগ দেওয়া হোক। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকান খোলা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপদে আছেন। তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। কারণ গত বছর বৈশাখ ও দুই ঈদে ব্যবসা হয়নি। যেটুকু সময় মার্কেট ও দোকান খোলা ছিল সে সময়টুকুতে বিকিকিনি তেমন ছিল না।’

বাংলাদেশ অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক সমিতির সভাপতি আলাউদ্দিন মালিক বলেন, ‘গত বছর পয়লা বৈশাখ ও ঈদের সময় লকডাউনের কারণে কোনো পণ্য বিক্রি হয়নি। এবার লকডাউনের কারণে যদি পণ্য বিক্রি করতে না পারেন তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কর্মচারীতে পরিণত হবেন অনেক মালিক। তাই এ রমজানে ১৫ দিনের জন্য হলেও মার্কেট ও দোকান খোলা রাখতে চাই।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা