জাতীয়

কাউন্সিলর কাশেমের দাবি ও প্রতিবেদকের বক্তব্য

মাহমুদুল আলম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গত নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন মো. আবুল কাশেম মোল্লা (আকাশ)। নির্বাচনকে সামনে রেখে দেয়া হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত তার অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে মাত্র ৭০ হাজার টাকা। যদিও হলফনামায় তার নগদ টাকা উল্লেখ করা হয়েছে ২৮ লাখ টাকারও বেশি।

সাধারণত নগদ টাকার চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মানুষের জমার পরিমাণ বেশি হলেও তার ক্ষেত্রে বিষয়টি হয়েছে উল্টো। তার নগদ টাকার তুলনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ অতিসামান্য হওয়ায় তার নির্বাচনী এলাকায় এই নিয়ে রয়েছে নানা গুঞ্জন।

তাছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত তার স্ত্রীর অর্থের পরিমাণ ৪০ লাখ টাকা। যার তুলনায় এই প্রার্থীর হলফনামায় দেখানো জমার পরিমাণ অতি নগণ্য।

তার হলফনামা থেকে এসব তথ্য নিয়ে গত ১৪ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে সাননিউজ। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘কাউন্সিলর কাশেমের ৭০ হাজার, স্ত্রীর ৪০ লাখ‘।

এর পরিপ্রেক্ষিতে কাউন্সিলর মো: আবুল কাশেম মোল্লা (আকাশ) প্রতিবেদনটি অসত্য বলে দাবি করেন। এই প্রতিবেদককে ফেসবুক ম্যাসেঞ্জারে তিনি লিখেন, ‌ ‘আপনার রিপোর্ট এর দুই একটা ছাড়া বাকি সবগুলোই অসত্য। যা আমার হলফ নামার সাথে কোন প্রকার মিল নেই ।‘

জবাবে প্রতিবেদক তাকে লিখেন, ‘নির্দিষ্ট করে বললে ভালো হতো।‘ ‘অথবা আপনি প্রতিবাদ পাঠাতে পারেন।‘ ‘যেমনঃ কোন খাতে আমাদের প্রতিবেদনে কী লেখা আছে, আর আপনার হলফনামায় কী আছে- তা উল্লেখ করে প্রতিবাদ করতে পারেন।‘

তবে তা সিন করলেও এই বিষয়ে আর কোনও জবাব দেননি তিনি।

এর পরিপ্রেক্ষিতে তার হলফনামার ছবি সাননিউজের পাঠকদের জন্য এই প্রতিবেদনে প্রকাশ করা হলো।

প্রসঙ্গত, হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বি.এ। হলফনামায় স্বাক্ষর করার সময় বা অতীতে কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন কিনা- এই বিষয়ে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নয়’।

এতে তার ব্যবসা / পেশার বিবরণীতে লেখা হয়েছে ‘ফাহাদ এন্টারপ্রাইজ, বাসা নং-১৯, রোড নং-২, সেকশন-৬, ব্লক-বি, মিরপুর, ঢাকা-১২১৬।’ হলফনামায় তার বাৎসরিক আয়ের হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া’এক লাখ ২০ হাজার টাকা এবং ব্যবসা তিন লাখ ২০ হাজার টাকা। আর তার উপর নির্ভরশীলদের আয়ের উৎসে উল্লেখ করা হয়েছে ‘শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত’ চার লাখ ৮০ হাজার টাকা। এছাড়া আয়ের উৎসের সব বিষয়েই লেখা আছে ‘প্রযোজ্য নয়’। বিষয়গুলো হচ্ছে বাড়ি ভাড়া, পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন পরামর্শক ইত্যাদি), চাকুরি ও অন্যান্য।

কাউন্সিলর মো: আবুল কাশেম মোল্লা (আকাশ) এর হলফনামা দেখতে এখানে ক্লিক করুণ

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা