জাতীয়
শ্রমিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ক্ষতি পূরণের দাবি

বাঁশখালীতে শ্রমিক নিহত, বিএনপির তীব্র নিন্দা ও ক্ষতিপূরণের দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫ নিহত হয়েছেন৷ এসময় কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছেন। অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন৷ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি হতাহতদের পরিবারকে ক্ষতি পূরণের দেয়ারও দাবি জানিয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল ইসলাম এ তীব্র নিন্দা, প্রতিবাদসহ ক্ষতি পূরণের দাবি জানান।

প্রসঙ্গত সকাল সাড়ে দশটার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের এসএস পাওয়ার প্ল্যান্টে এ ঘটনা ঘটে৷

তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভরত শ্রমিকদের ওপর নির্বিচারে পুলিশের গুলিবর্ষণ এবং শ্রমিকদের প্রাণ কেড়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান। শ্রমিকদের বুকে গুলি চালিয়ে হঠকারীমূলকভাবে শ্রমিক বিক্ষোভ দমন করতে গিয়ে পাঁচটি প্রাণ ঝরিয়েছে পুলিশ। এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

ফখরুল বলেন, যে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে সেই শ্রমিকদের বুকে গুলি চালানো কেবলমাত্র আওয়ামী ফ্যাসিবাদী শাসকদের পক্ষেই সম্ভব।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, রমজানে ইফতার ও বেতন ভাতা নিয়ে কয়েকদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এই উত্তেজনার জের ধরেই শনিবার সকালে শত শত শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ । পুলিশ ঘটনাস্থলে আসার পর শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ৫ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য,এর আগে ২০১৬ সালের ৪ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন এ কয়লা বিদ্যুৎকেন্দ্রের জায়গা অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সাথে সংঘর্ষ হয়৷ সেই ঘটনায় চারজন নিহত হয়েছিলেন৷ এস আলম গ্রুপের এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা করছে চীনের একটি প্রতিষ্ঠান৷

সাননিউজ/টিএস/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা