জাতীয়

‘ইউপির জনপ্রতিনিধিরাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন’

নিজস্ব প্রতিবেদক : স্থগিত হওয়া স্থানীয় সরকারের অধীনস্থ ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বারগণই সরকারি ত্রাণ কার্যক্রম বিতরণসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো:তাজুল ইসলাম।

এছাড়া, মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রকল্পের অগ্রগতি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শনের করতে পরিচালক ও উপ-পরিচালক, স্থানীয় সরকারগণকে নির্দেশনা দেন তিনি।

শনিবার (১৭ এপ্রিল) সরকারি বাসভবন মিন্টু রোড থেকে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের সাথে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে ধারাবাহিক ভার্চুয়ালি মতবিনিময় সভাথেকে সকল পরিচালক ও উপ-পরিচালক, স্থানীয় সরকারগণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলমান করোনা সংক্রমণ প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নির্বাচনী এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ অন্যান্য কাজ বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা করবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বাররা সকল কর্মকান্ড চালিয়ে যাবেন।

মোঃ তাজুল ইসলাম বলেন, করোনা মহামারীতেও চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কিনা অথবা কাজের অগ্রগতি কেমন তা সশরীরে পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শন করার জন্য পরিচালক এবং উপ-পরিচালক, স্থানীয় সরকারগণকে নির্দেশ দেন তিনি।

নিম্নমানের কাজ এবং অনিয়ম কোনোক্রমেই সহ্য করা হবে না তা পুনরায় ব্যক্ত করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মনিটরিংয়ের অভাবে যাতে কেউ নিম্নমানের কাজ সাথে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানে অনেক সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে । এসব বরাদ্দ ঠিকমতো বাস্তবায়ন অথবা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য নির্দেশ দেন ।

এ সময় জেলা পর্যায়ে কর্মরত উপ-পরিচালক-ডিডিএলজি পদে জনবল সংকট থাকায় এ সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন ।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডবের প্রসঙ্গে মোঃ তাজুল ইসলাম বলেন, সেখানকার জেলা পরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি ।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিবীক্ষণ,মূল্যায়ন ও পরিদর্শন ইউনিট), অতিরিক্ত সচিব এবং সকল বিভাগের পরিচালক এবং জেলায় কর্মরত উপ-পরিচালক, স্থানীয় সরকারগণ অংশ নেন।

সাননিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা