জাতীয়

সৌদির সিডিউল ফ্লাইট চালু রোববার  

নিজস্ব প্রতিবেদক : সৌদি এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট রোববার (১৮ এপ্রিল) থেকে চালু হবে বলে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, এয়ারপোর্ট না গিয়ে প্রথমে ১৪ থেকে ২১ তারিখের টিকিটগুলো রিইস্যু করতে হবে। এরপর করোনা টেস্ট করে গমন করতে হবে।

তিনি জানান, আমরা যতটুকু পারি ব্যবস্থা করবো। না হলে আপনাদের ডেকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। এখন সবগুলো করা সম্ভব নয়। শুধু আগামীকালের যে ফ্লাইটগুলো আছে, আমরা সেগুলো ফুলফিল করার চেষ্টা করছি। এক্ষেত্রে পর্যায়ক্রমে এপ্রিলের ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখের যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, রোববার (১৮ এপ্রিল) থেকে সিডিউল ফ্লাইট চলবে এবং ১৪ থেকে ২১ তারিখে যাদের টিকিট করা ছিল বা আছে, তাদের নতুন করে টিকিট রিইস্যু করা লাগবে।

এর আগে দেশে ছুটিতে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটের টিকিটের জন্য সকাল থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে বিক্ষোভ করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা