জাতীয়

অনলাইনে প্রচার হবে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষকে বরণ করতে প্রতিবছর বিভিন্ন আয়োজন থাকে দেশ জুড়ে। বড় আয়োজনটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের আয়োজনে। যা বাঙালির মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত। আর রমনার বটমূলে বৈশাখ বরণ করে ছায়ানট। কিন্তু এ বছর ব্যাপক আয়োজনে হবে না মঙ্গল শোভাযাত্রা। স্বল্প পরিসরে আয়োজন হলেও তাতে অংশগ্রহণ থাকবে সীমিত। তবে মূল অনুষ্ঠান অনলাইনে প্রচারের চিন্তা করছে আয়োজকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

সূত্র জানায়, আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সারাদেশ। একারণে এবার পয়লা বৈশাখে শুধু চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করবে। আর তা ভার্চুয়াল মাধ‌্যমে প্রচার করা হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, খুবই স্বল্প সংখ্যক লোক নিয়ে এটি উদযাপন করা হবে। যাতে ভার্চুয়ালি প্রচার করা যেতে পারে। এক্ষেত্রে বাইরের কোনো মানুষ আসতে পারবে না।

মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক নাজির খান খোকন বলেন, পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় সর্বোচ্চ স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে শোভাযাত্রা বের করা হবে। বাইরের কেউ এতে অংশ নেবে না। আমাদের পুরো আয়োজনটি অনলাইনে প্রচার করা হবে।

তিনি বলেন, আমরা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে থাকি। এটার উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতির মঙ্গল। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর আমরা এটি উদযাপন করতে পারিনি। এবছর সবকিছু স্বাভাবিক হয়ে আসছিল। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি খারাপ হয়ে গেছে।

তিনি আরও বলেন, এটি একটি বিশ্ব ঐতিহ্য। তাই এটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে না পারা আমাদের জন্য কষ্টের। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিকৃতি তৈরি করছেন। আমরা নিজেরাই চারুকলার অভ্যন্তরে এটি উদযাপন করবো।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। স্বল্প পরিসরে আমাদের মঙ্গল শোভাযাত্রা হবে। সেটা ভার্চুয়ালি প্রচার করা হবে। স্বাস্থবিধি মেনেই এটি উদযাপন করা হবে।

গত ৭ এপ্রিল সংস্কৃত মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত ২১ মার্চ তারিখে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন/ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন‌্য অনুরোধ জানানো হলো।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা