ছবি: সংগৃহীত
বাণিজ্য

ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে ৭ দিনের ছুটি শেষে চালু হয়েছে দেশের উত্তর সীমান্ত চতুর্দেশীয় তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে পড়ে নিহত ২

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরে সকল প্রকার আমদানি ও রফতানির পণ্য খালাসের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায়, দুই বাংলার স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের আলোচনার সাপেক্ষে গত ৮ এপ্রিল সকাল থেকে দীর্ঘ ৭ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৯

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুর ফিতর ও বাংলা নববর্ষ থাকার কারণে ৮ এপ্রিল সকাল থেকে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে বন্দরের সকল কার্যক্রম পূর্বের ন্যায় চালু হয়েছে।

তিনি আরও বলেন, পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা