জাতীয়

১২-১৩ তারিখ কী হবে, সিদ্ধান্ত রোববার

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার প্রকোপ বৃদ্ধির পেক্ষিতে। গত ৫ এপ্রিল শুরু হওয়া বিধি-নিষেধ শেষ হবে ১১ তারিখ রাত ১২টায়। এরপর কঠোর লকডাউন শুরু হবে ১৪ এপ্রিল। তাহলে মাঝের দুই দিন (১২ ও ১৩ এপ্রিল) কী হবে। সবকিছু স্বাভাবিক থকবে? এ প্রশ্ন এখন সবার মনে।

তবে এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে রোবাবার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ১১ তারিখ রাত ১২টায় শেষ হবে এই সপ্তাহের বিধিনিষেধের সময়সীমা। আবার ১৪ তারিখ থেকে এক সপ্তাহের লকডাউন আসছে। এই অবস্থার মাঝের সময়ে কী হবে সেটা আমি এই মুহূর্তে জানি না। তবে আশা করি কালকে (রোববার) এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।

মার্চের শুরুর থেকে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ ১১ দফা নির্দেশনা দিয়ে ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধ ঘোষণা কর। শহরের ভেতরে চলা বাস, অটোরিকশার সঙ্গে তখন নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইটও স্থগিতের কথা ঘোষণা করা হয়।

পরে ৬ এপ্রিল সেই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসে ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার সড়কে বুধবার থেকে সকাল ৬টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচলের কথা জানানো হয়।

নতুন কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যে অবস্থায় আছি সেখান থেকে তো পেছনে ফেরার সুযোগ নেই। আমার মনে হয় এখন যেভাবে চলছে আপাতত সামনের দুই দিন সেভাবেই চলতে পারে।’

এদিকে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’আসছে।

সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন না হওয়ায়, সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।’

সেই ‘লকডাউন’ কেমন হতে পারে- তার আভাস দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৪ এপ্রিল থেকে সাত দিনের জন্য জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা