লকডাউনে খাদ্য নিরাপত্তার দাবিতে সমাবেশ 
জাতীয়

লকডাউনে খাদ্য নিরাপত্তার দাবিতে সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক : লকডাউন শ্রমজীবী মধ্যবিত্তদের রেশন দেওয়া ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

শনিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, গত এক বছরে করোনা মহামারির কারণে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যারা ঢাকা ছেড়েছিলেন তারা এখনও ফিরে আসেননি। মানুষ অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছে। করোনার কারণে সরকার ১৪ এপ্রিল থেকে আবারও লকডাউন দিচ্ছে। এটা মরার উপর খাঁড়ার ঘা। করোনা থেকে বাঁচলেও মানুষ না খেয়ে মারা যাবে। বিগত করোনা ও লকডাউনের সময়ে সরকারের দেওয়া সাহায্য দলীয় লোকেরা লুটপাট করেছে। শ্রমজীবী সাধারণ মানুষ কোনো সাহায্য পায়নি।

বক্তারা আরও বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। মানুষকে না খাইয়ে মারবেন না। মেহনতি শ্রমজীবী মানুষ ও মধ্যবিত্তদের রেশনিংয়ের আওতায় আনা হোক। অবিলম্বে ব্যবস্থা না নিলে জনগণকে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড ডা. এম.এ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, সাংগঠনিক সম্পাদক বিন ইয়ামিন, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম, প্রচার সম্পাদক কমরেড খালেক-চে, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড তারিকুল ইসলাম প্রমুখ।

এমআর/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা