জাতীয়

আগামীকাল থেকে ফায়ার সার্ভিসের নতুন নম্বর

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। বর্তমান ৯৫৫৫৫৫৫ নম্বর পরিবর্তন করে নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫ চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল রোববার (১১ এপ্রিল) বেলা ১১টায় ১১ ডিজিটের এই নতুন নম্বর চালু হবে। নতুন নম্বর চালু হওয়ার পর থেকে পুরোনো নম্বরে আর ফোন করার সুযোগ থাকবে না।

শনিবার (১০ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য পাওয়ার ভিত্তিতে সেবা দেয়। সেবাগ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। ১১ ডিজিটের নতুন এই ফোন নম্বরে যেকোনো ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনো নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একসঙ্গে ১০ জন সেবাগ্রহীতা কল করার সুযোগ পাবেন।’

নম্বর পরিবর্তনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সবদিক থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেলিফোনে সেবাগ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনে আধুনিকতা আনতে এই সহযোগিতার জন্য বিটিসিএলকে আন্তরিক ধন্যবাদ জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

১১ এপ্রিল বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য পরিবর্তিত নম্বর (০২২২৩৩-৫৫৫৫৫) ব্যবহার করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা