জাতীয়

শিক্ষার্থীদের অবরোধে ভোগান্তিতে রাজধানীবাসী

নিজস্ব প্রতি‌বেদক : চলমান পরীক্ষা চালু রাখার দা‌বি‌তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের তুঘল‌কি কাণ্ড। রাজধানীর সাইন্সল্যাবরেটরীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ‌ প্রেক্ষি‌তে দিনভর জন‌ ভোগান্তিতে রাজধানীবাসী। পা‌য়ে হে‌টেই গন্ত‌ব‌্যে যাচ্ছে রাজধানীর বা‌সিন্দারা।

সরজ‌মি‌নে বি‌ক্ষোভ চলাকা‌লে জনসাধার‌ণের সা‌থে হ‌চ্ছে হট্ট‌গোল, বাক-বিতন্ডা। হোন্ডা চা‌লি‌য়ে একজন যে‌তে চাই‌লে তা‌কে বাধা‌দি‌লে তা না মে‌নে যে‌তে চাই‌লে তা‌কে মারধর করা হয়। শেষ পর্যন্ত তা‌কে পু‌লি‌শের হস্ত‌ক্ষে‌পে ছে‌ড়ে দেওয়া হয়।

ভুক্ত‌ভোগী একজনের কাছে সান‌নিউজ জান‌তে চান এখা‌নে কি হ‌চ্ছে? এ প্রতি‌বেদক ঘটনা জানা‌লে বিরক্ত হ‌য়ে তিনি ব‌লেন, এজন‌্য পাব‌লিক চল‌তে পার‌বে না। জন‌ভোগান্তি তৈ‌রি কর‌তে হ‌বে তাই‌তো।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে মানববন্ধন করেন তারা। এরপর ১১ টা ৪৫ মিনিট থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছেন।

এ‌ বিষ‌য়ে সরকারি বাঙলা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর অনলাইন পোর্টাল সান‌নিউজ‌কে ব‌লেন, আমা‌দের একটাই দা‌বি চলমান পরীক্ষা চালু কর‌তে হ‌বে। এদা‌বি না মানা পর্যন্ত অব‌রোধ চল‌বে।

তিনি ব‌লেন, সরকা‌রের পক্ষ‌ থে‌কে আমরা মৌ‌খিক কোন ঘোষণা মানব না। অবশ‌্যই আমা‌দের যৌ‌ক্তিক দা‌বি মে‌নে নি‌য়ে লি‌খিত ভা‌বে সিদ্ধান্ত জানাতে হ‌বে। এর‌ বিপরীত হ‌লে অ‌নর্দিষ্ট কা‌লের জন‌্য অব‌রোধ ক‌রে ঢাকা শহর‌কে অচল ক‌রে দেওয়া হ‌বে।

সাত ক‌লে‌জের শিক্ষার্থীদের দাবিগুলো হলো: চলমান পরীক্ষা চালুরাখা। ২০১৪-১৫ সেশনের ফলাফল জানুয়ারির মধ্যে প্রকাশ করা ও মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন দেওয়া।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা