জাতীয়

বিক্ষোভ ছেড়ে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক করে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সভায় এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের চলমান পরীক্ষা পেছানো এবং ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবিতে রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত মোড় থেকে সাইন্সল্যাব পর্যন্ত অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই স্থগিত করা হয়েছে তাদের পরীক্ষা। শিক্ষার্থীরা আরও অভিযোগ করে জানান, স্নাতক চতুর্থ বর্ষের মাত্র একটি পরীক্ষা বাকি ছিলো। এ অবস্থায় সরকারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত তাদের শিক্ষা জীবন ও পরবর্তী কর্মজীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এমন সিদ্ধান্তকে সরকারের চরম উদাসীনতা বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।

এদিকে, নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করায় আজিমপুর থেকে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে, সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে জরুরি সভা চলছে

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা