জাতীয়

জাতীয় প্রেসক্লাবে আবুল মকসুদের প্রথম জানাজা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবে কলামিস্ট, প্রাবন্ধিক, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত জানাজায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম, আশরাফ আলী, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ও বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

জানাজার আগে আবুল মকসুদের ছেলে নাসিফ মাকসুদ বলেন, “বাবা এই দেশের মানুষের জন্য কাজ করেছেন। দোয়া করবেন এবং কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন।” জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রয়াত আবুল মকসুদের স্মৃতিচারণ করে বলেন, “নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে তিনি কলাম লিখতেন; সবার শ্রদ্ধার পাত্র ছিলেন।”

জানাজা শেষে সাংবাদিক নেতারা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় প্রেসক্লাব থেকে আবুল মকসুদের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আরেক দফা জানাজা হবে। বিকালে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার বিকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল আবুল মকসুদকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া আবুল মকসুদ পরিচিত ছিলেন সমাজ, সংস্কৃতি ও রাজনীতির সমসাময়িক ঘটনাবলী নিয়ে সংবাদপত্রে লেখা কলাম এবং গবেষণামূলক প্রবন্ধের কারণে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা