জাতীয়

সাড়ে ২৬ লাখ যানবাহনের জিডিপিতে অবদান ৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : দেশে মোট যানবাহনের সংখ্যা ২৬ লাখ ৫৯ হাজার ২৫৭টি। এসব যানবাহনের মোট জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৮ শতাংশ। এর মধ্যে দেশে মোট যাত্রীবাহী পরিবহনের সংখ্যা ২৪ লাখ ২২ হাজার ১২৯টি এবং মালবাহী পরিবহনের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১২৯টি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক এবং অযান্ত্রিক সড়ক ও নৌ-যান জরিপ ২০১৯ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, পরিবহন শিল্পে সরাসরি উল্লেখযোগ্য সংখ্যাক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং মোট জিডিপির অবদান আট শতাংশ।

দেশে যানবাহনে ৩১ লাখ ৭৮ হাজার মানুষ কাজ করেন। দেশে মোট চালকের সংখ্যা ২৭ লাখ ৬ হাজার। এছাড়া হেলপার ২ লাখ ৭০ হাজার, সুপারভাইজার ৫৭ হাজার, দৈনিক বেতনভুক্ত ৩২ হাজার এবং অস্থায়ীভাবে ১ লাখ ১২ হাজার।

এছাড়া নৌ পরিবহণ খাতে ৬ লাখ ৯০ হাজার মানুষ কর্মরত। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনে ৩ লাখ ৪ হাজার এবং মালবাহী পরিবহনে ৩ লাখ ৮৬ হাজার। যানবাহনে মোট পরিচালন ব্যয় ৬৪৫ বিলিয়ন টাকা। এছাড়া নৌ যানবাহন পরিচালন ব্যয় ১১৯ বিলিয়ন টাকা।

বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার প্রমূখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা