তিস্তা নিয়ে কাজ করছে ভারত : দোরাইস্বামী
জাতীয়

তিস্তা নিয়ে কাজ করছে ভারত : দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত খুব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তবে এ কাজটি শুধু কেন্দ্রীয় সরকারের নয়, রাজ্য সরকার এটির সঙ্গে খুব বেশি জড়িত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক প্রতিবেদকদের আয়োজনে ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।

দোরাইস্বামী বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফর নিয়ে জ্বালানি ও রাজনৈতিক অনেক বিষয় নিয়ে কাজ হচ্ছে।

বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর (বাপু) মিউজিয়াম ভারতে প্রতিষ্ঠা হয়েছে। এটি এবার বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশেও প্রতিষ্ঠা করা হবে। বেশ কিছু প্রকল্প শেষ হয়েছে আরও নতুন প্রকল্পের কাজ হচ্ছে বলে জানান তিনি।

সীমান্ত হত্যার বিষয়ে দোরাইস্বামী বলেন, কেউ কখনো হত্যা চায় না। অনেকে আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ করে। এ সব ঘটনা রাত ১১টা থেকে ভোর ৪টার মধ্যে হয়ে থাকে। অনেক সময় নিজেদের মধ্যে লড়াই করেও মারা যাচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা