জাতীয়

জলপাইগুড়ি পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।

বৃহস্পতিবার (২৪ জুন) তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাইস্বামী সাক্ষাৎ করতে এলে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ভারতীয় অংশে নিউ জলপাইগুড়িতে সংযোগ প্রদানের জন্য ৩টি রুট নির্বাচন করা হয়েছে। ভারতীয় পক্ষের সম্মতিতে সেই অনুযায়ী কাজ শুরু করা হবে। এটি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন ভারতীয় হাইকমিশনার।
সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে ভারতীয় অর্থায়ন (এলওসি) এর অধীনে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

ভারতীয় অর্থায়নে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হচ্ছে খুলনা-মংলা নতুন রেললাইন নির্মাণ, ঢাকা- টঙ্গী ৩য় ও ৪র্থ রেলপথ নির্মাণ প্রকল্প, টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন নির্মাণ প্রকল্প।

এছাড়াও বগুড়া- সিরাজগঞ্জ নতুন রেল লাইন নির্মাণ, সৈয়দপুরে ভারতীয় অর্থায়নে একটি নতুন কোচ নির্মাণ কারখানা বিষয়ক আলোচনা হয়।

পণ্য পরিবহনের সুবিধার জন্য সিরাজগঞ্জে একটি আইসিডি নির্মাণ করা হবে। এটির কাজের অগ্রগতিসহ আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ বিষয়ে আলোচনায় উঠে আসে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উভয় অঞ্চলে ৫২টি স্টেশন আধুনিকায়ন ও সংস্কার করা হচ্ছে। স্টেশনগুলোর প্লাটফর্ম উঁচু করা হচ্ছে।

এছাড়া ভারতের ক্যাটারিং সার্ভিস এর আদলে বাংলাদেশেও ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমিকে আধুনিক ও উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা