জাতীয়

পিআইবির চেয়ারম্যান হলেন এনামুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দি ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী। তিনি সাবেক চেয়ারম্যান দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খানের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (২৪ জুন) পিআইবি পরিচালনা বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। চেয়ারম্যানসহ মনোনীত সদস্যরা দুই বছর দায়িত্ব পালন করবেন।

এনামুল হক চৌধুরী এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য ইন্ডিপেন্ডেন্ট, নিউজ টুডে, রয়টার্স, দেশ টিভি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।

পিআইবির নতুন পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন- তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থবিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি।

এছাড়া তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, দি বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাব উদ্দীন, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী।

পিআইবি মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা