প্রতীকী ছবি
জাতীয়

অপহরণ মামলায় ৮ জনের ১৫ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় করা এক মামলায় আটজনকে দণ্ড দিয়েছেন আদালত। বংশালের ইমরান নামের একজনকে অপহরণের পর তিন কোটি টাকা মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় এই দণ্ডাদেশ দিয়েছেন বিচারিক আদালত।

রায়ে আটজনের ১৫ বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার সপ্তম-অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জুয়েল মিয়া, মো. বাপ্পি, তানজিদ শিকদার ওরফে প্রান্ত, সাঈদ হোসেন হোসেন ওরফে রনি, মো. আব্দুল্লাহ রাহিম ওরফে সবুজ, নুরুল ইসলাম ওরফে রবিন, মো. ইমরান হোসেন ও মো. গোলাম হোসেন ওরফে রাকিব।

সোমবার (২৫ জানুয়ারি) এই রায় ঘোষণা করা হয়। রায়ে দোষী সাব্যস্ত না হওয়ায় আসামি সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায়ে বলা হয়, দণ্ডবিধির ৩৬৪ ধারায় আট আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছর এবং ৩৮৫ ধারায় ৫ বছর কারাদণ্ড দেয়া হয়। তবে দুটি সাজা একসঙ্গে চলবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা