জাতীয়

প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে আমরা সবসময় তৃণমূল মানুষের পাশে আছি। আমরা লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর।

অসহায়, দরিদ্র, শীতার্তদের মাঝে সপ্তাহ জুড়ে কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে নগরীর ৫৯নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সাথে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএসসিসি মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যে লক্ষ্য দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা সবসময় তৃণমূলের মানুষের পাশে আছি। শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণই তার প্রমাণ।

তাপস আরও বলেন, আমরা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের ১০০ জন কাউন্সিলরের মাধ্যমে ৩০ হাজার শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করব। প্রকৃত শীতার্ত মানুষরাই যাতে উপকার পায়, সেজন্যই আমরা কাউন্সিলরদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছি।

মাঘের এই শীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আপনাদের নিরলস পরিশ্রমের ফলেই মশক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট সংস্কার, সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ সম্ভব হচ্ছে।জনগণের পাশে থেকে যে নিরলস পরিশ্রম করছেন তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়।

তিনি বলেন, একটি উন্নত ঢাকা গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে।

এ সময় ডিএসসিসি মেয়রের সাথে অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামানসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অপর প্রান্তে ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ বিভাগ কর্পোরেশনের দশ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে ৩০ হাজার কম্বল হস্তান্তর করেন। পরবর্তীতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সাধারণ আসন ও সংরক্ষিত মহিলা আসনের ১০০ জন কাউন্সিলরের মাঝে প্রতিজনকে ৩০০ করে মোট ৩০ হাজার কম্বল হস্তান্তর করেন।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা