জাতীয়

দেশে আসলো ভারতের উপহার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে উপহার দেয়া ভারত সরকারের ২০ লাখ ডোজ করোনা টিকা দেশে আসলো । বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ১১টা ২০ মিনিটের দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ কার্গো ফ্লাইট হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিন নিয়ে পৌঁছায়।

জানা গেছে, ২০ লাখ ডোজ টিকা সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে ইপিআই স্টোরেজে।

এর আগে সকাল ৮টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

সকাল ১০টা ১২ মিনিটে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজেও এ বিষয়ে জানানো হয়। সেখানে টিকাসহ একটি উড়োজাহাজের ছবি দিয়ে বলা হয়, গন্তব্য বাংলাদেশে! ভারতে তৈরি কোভিডের চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে!

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপহারের টিকা ঢাকায় পৌঁছাবে। এগুলো পরিবহনের দায়িত্ব পেয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

বাংলাদেশ সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতীয় হাইকমিশনারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা