জাতীয়

বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও

নিজস্ব প্রতিবেদক : আগেই আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছিল, বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। হয়েছেও তাই। সকাল থেকেই ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। সঙ্গে প্রচণ্ড কুয়াশা।

তবে কুয়াশা ও বৃষ্টির কারণে তাপমাত্রা না কমলেও শীত অনুভূত হচ্ছে অনেক। মাঘের শীতে হঠাৎ এই বৃষ্টিতে দুর্ভোগ নেমেছে জনজীবনে।

বুধবার সকালে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়ে যান অফিসমুখি মানুষ। শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন রাস্তায় কর্মরত সাধারণ শ্রমজীবীরা। বিশেষ করে রিকশাওয়ালা, ফুটপাতের দোকানদার এবং রাস্তায় বসবাসকারীরা।

ঢাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার থেমে থেমে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ারও পূর্বাভাস রয়েছে।

সিনিয়র আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বৃহস্পতিবারও (২১ জানুয়ারি) এমন বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শুক্রবার থেকে আগামী কয়েকদিন শীতের অনুভূতিও বাড়বে।

এদিকে দেশের উত্তর জনপদে মাঘের শুরুতে সপ্তাহখানেক টানা শৈত্যপ্রবাহ ছিল। বুধবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে অনেক এলাকায় তাপমাত্রা বেড়েছে। এতে কেটে গেছে মৃদু শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সীতাকুণ্ডে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা