জাতীয়

ফাঁকা বাসায় বৃদ্ধাকে ভয়াবহ নির্যাতন গৃহকর্মীর 

সান নিউজ ডেস্ক : ছয় হাজার টাকা বেতনে ‍গৃহকর্মী রাখা হয়েছিল বৃদ্ধ মায়ের দেখভাল করার জন্য। কিন্তু ফাকা বাসায় ওই গৃহকর্মীর বর্বর নির্যাতনে মৃত্যুমুখে পড়েছেন ওই বৃদ্ধা। ওই ঘটনার ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে গৃহকর্মীর সেই পৈশাচিক নির্যাতনের দৃশ্য দেখা গেছে।

সিসিটিভির ভিডিও ফুটেজটি প্রকাশ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর। এরপরই ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায়। সোমবার সকাল সোয়া ১০টার ঘটনা। বছর তিনেক ধরে কিডনিসহ নানা সমস্যায় ভোগা বৃদ্ধা শুয়ে আছেন বিছানায়। পরম যত্নে তার সেবা করছেন রেখা নামের গৃহকর্মী। এরপরই দেখা গেল রেখার পাশবিক কাণ্ড।
পুলিশ বলছে, মঙ্গলবার রাতে একটি মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত গৃহকর্মীকে ধরতে অভিযান শুরু করা হয়। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ওই ফুটজে দেখা যায়, বৃদ্ধার গায়ের কাপড়-চোপড় খুলে তাকে জোর করে বাথরুমে ঢোকায় রেখা। শীতের সকালে বৃদ্ধার গায়ে ঢালা হয় ঠাণ্ডা পানি। কিন্তু ভেতরে গৃহকত্রীকে আটকাতে না পেরে বেরিয়ে আসে রেখার আসল চেহারা। বৃদ্ধার লাঠি দিয়েই শুরু হয় মারধর। একের পর এক আঘাতে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লে থামেনি রেখা। করা হয় মাথায় আঘাত।

পরে দেখা যায় হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই চালিয়েছে নির্যাতন। আলমারির চাবির জন্য বুকে পাড়া দেয়। বঁটি হাতেও তেড়ে আসে রেখা। একসময় অসহায়ের মতো আত্মসমর্পণ করেন বৃদ্ধা। গলা থেকে চেইন খুলে নেয়। হাতের বালাও কেড়ে নেয় রেখা।

চাবি দিয়ে আলমারি খুলতে ব্যর্থ হন। তারপরেই অসুস্থ বৃদ্ধাকে টেনে নিয়ে বাধ্য করেন আলমারি খুলে দিতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিজের কব্জায় নেয় রেখা। এরপর সবকিছু ব্যাগে ভরে বৃদ্ধাকে বাসায় তালা মেরে গেট খুলে ব্যাগসহ বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই ভয়ঙ্কর গৃহকর্মী।

সূত্র জানায় ব্যবসায়িক কাজে ছেলে ঢাকার বাইরে গেলে এই ঘটনা ঘটায় গৃহকর্মী।

এদিকে শাহজাহানপুর থানা পুলিশ বলছে, গৃহকর্মীদের নামে ছদ্মবেশে পেশাদার অপরাধীরা ঢুকে যাচ্ছে মানুষের বাসাবাড়িতে।

নির্যাতিত বৃদ্ধার ছেলে গণমাধ্যমকে বলেন, এক বছর আগে মাসিক ছয় হাজার টাকা বেতনে মেয়েটিকে বাসায় কাজে রাখা হয়েছিল। তার দায়িত্ব ছিল আমার বৃদ্ধ মাকে সেবাযত্ন করা।

তাদের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে মেয়েটি এসেছিল। সেখান থেকে পরিচয়ের সূত্রে তাকে বাসার কাজে রাখা হয় বলে জানিয়েছেন বৃদ্ধার ছেলে। কিন্তু এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে তা তিনি কল্পনাও করেননি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা