হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর কমলাপুরে ‘সিটি প্ল্যালেস ইন্টারন্যাশনাল’ আবাসিক হোটেল থেকে মেহেনাজ জেরিন নিপা (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিপা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বরদেশী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরের মেয়ে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে ওই হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এদিন রাতে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, দুপুরে সংবাদ পেয়ে ওই আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানানে, হোটেলের লগবুকের তথ্য অনুযায়ী গত ৩ জানুয়ারি ওই হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন দুই জন। ডাক্তার দেখানোর কথা বলে তরুণীকে রেখে তার স্বামী চলে যান। পরে তিনি আর ফিরে আসেননি।

হোটেল বয়দের বরাত দিয়ে এই এসআই জানান, মৃত তরুণীর কথিত স্বামী ও মেয়েটি উভয়ে অসুস্থ ছিলেন। মেয়েটির অসুস্থতার কিছু কাগজপত্রও পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়ছে। তাদের সঙ্গে কথা বলে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তরুণী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা