জাতীয়

চতুর্থ ধাপের ভোটে যুক্ত হলো আরও এক পৌরসভা

সান নিউজ ডেস্ক : আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে আরও একটি পৌরসভার ভোট যুক্ত হলো।

গত রোববার নির্বাচন কমিশন ৫৬ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল। মঙ্গলবার ইসি ঘোষণা করেছে, নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার ভোটগ্রহণও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি ও ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি।

এর আগে ৩ জানুয়ারি রোববার দেশের ৫৬ পৌরসভার তফসিল ঘোষণা করেছিল ইসি। সেখানেও মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটগ্রহণ একই তারিখের কথা বলা হয়েছিল।

আগে ঘোষিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টি পৌরসভার ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। আর ২৫টি পৌরসভার ভোটগ্রহণ করা হবে ব্যালট পেপারের মাধ্যমে।

করোনাভাইরাসের মহামারির মধ্যে গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ২৪ পৌরসভায় প্রথমধাপের ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে দেশের ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি ও তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা