জাতীয়

প্রবাসীদের জন্য বিমানবন্দরে করোনা টেস্ট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রবাসীদের জন্য বিমানবন্দরে করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোতে প্রবাসীদের পরীক্ষা বাড়ানো হচ্ছে। বিদেশ থেকে যারা নেগেটিভ সনদ নিয়ে আসবেন তাদেরও টেস্ট করা হবে।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২০' শীর্ষক খসড়া আইন নিয়ে সিলেট অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় খসড়া আইনের বিষয়ে নতুন কোনো পরামর্শ থাকলে তা আগামী ১০ দিনের মধ্যে লিখিত আকারে জানানোর জন্য অনুরোধ করা হয়।

মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট মহানগরের পরিধি বাড়ানোর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং বেশ অগ্রসর হয়েছে। নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হলে পরিকল্পিতভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। সেকারণে এ আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি। এ বিষয়টি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন একই মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা