জাতীয়

‘শুধুমাত্র মাস্ক পড়েই করোনার ৮০ শতাংশ সংক্রমণ রোধ করা সম্ভব’

নিজস্ব প্রতিবেদক : ‘শুধুমাত্র মাস্ক পড়েই করোনার ৮০ শতাংশ সংক্রমণ রোধ করা সম্ভব’ বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক ডিন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে “কোভিড-১৯ মোকাবিলা এবং রোগ নির্ণয় মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, “করোনা সংক্রমণ রোধে দেশের জনগণকে সচেতন হতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা চালু রাখতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই তিনটি কাজ করলেই করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। তিনটি কাজ টিকার বিকল্প হিসেবে কাজ করবে।”

তিনি বলেন, 'নো মাস্ক, নো সার্ভিস' এ কথা মুখে মুখে না রেখে বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়ন করতে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বিশ্বের কোথাও কোথাও করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ শুরু হয়েছে। বিভিন্ন দেশে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও লকডাউনও দিয়েছে। শীতকালে আমাদের দেশেও সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এটা আমরা আশঙ্কা করছি।”

তিনি বলেন, “আমাদের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত আছেন। আমরা রোগীদের সামাল দিতে পারব। বিশ্বের কোথাও করোনার ওষুধ কিংবা টিকা আবিষ্কার করতে পারেনি। তবে আমাদের চিকিৎসকরা ওষুধ দিচ্ছেন। সুস্থও হচ্ছেন অনেকে। টিকা কবে আসবে সেজন্য বসে থাকলে চলবে না। দেশের জনগণকে সচেতন হতে হবে।”

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএম এর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা