জাতীয়

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর (৮৪) দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। চোখের জলে প্রিয় নেতাকে বিদায় জানান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে শরীয়তপুরের নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম দক্ষিণ নড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে করে শওকত আলীর মরদেহ শরীয়তপুরের ধানুকা স্টেডিয়ামে আনা হয়।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বেলা ১১টার দিকে নড়িয়া শহীদ মিনারে রাখা হয়।

জানাজায় অন্যান্যের মধ্যে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ অংশ নেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় কর্নেল (অব.) শওকত আলী মারা যান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য শওকত আলীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বাদ মাগরিব তার প্রথম জানাজা বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হয়।

শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তি সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ছিলেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা