ছবি: সংগৃহীত
জাতীয়

দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তানের জে ই সি বৈঠক

সান নিউজ অনলাইন

দীর্ঘ দুই দশকের বিরতির পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জে ই সি) নবম বৈঠক। এই বৈঠকে দুই দেশ মৌলিক অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আলী পারভেজ মালিক, যিনি বাংলাদেশে পৌঁছেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকের মাধ্যমে পাকিস্তানের উঠতি মধ্যবিত্ত ভোক্তা শ্রেণির চাহিদা পূরণে দেশটির বাজারে ঢুকতে বাংলাদেশের জন্য ‘মুক্ত বাণিজ্য’ চুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া, দশকের পর দশক ধরে যে কূটনৈতিক শীতলতা দুই দেশের মধ্যে ছিল, সেটিও উষ্ণ হতে পারে।

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের কূটনৈতিক নীতিতেও পরিবর্তন দেখা গেছে। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত মাত্র একজন পাকিস্তানি প্রতিমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, যেখানে গত ১৪ মাসে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্তত চারজন সদস্য। প্রায় দুই দশক পর অনুষ্ঠিত জে ই সি বৈঠকটি দুই দেশের অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

বর্তমানে দুই দেশের মধ্যে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি ছিল ৭৮ কোটি ৭০ লাখ ডলার, যেখানে রপ্তানি মাত্র ৮ কোটি ডলার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব।

জে ই সি জোটভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা