ছবি: সংগৃহীত
জাতীয়

দুর্ঘটনার পর কিছু স্টেশনে মেট্রোরেল চলাচল শুরু

সান নিউজ অনলাইন

দুর্ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সেবা বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৪৫) নামে এক পথচারীর নিহত হয়। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

ঘটনাস্থলে ‍উপস্থিত ব্যক্তিরা বলেন , একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। আমরা কৃষিবিদ ইনস্টিটিউশন এর আশেপাশে ছিলাম। হঠাৎ একটা বিকট শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠে। আমরা মনে করেছিলাম কোনো গাড়ির চাকা ফেটেছে । পরে দেখি, একটা লোক রাস্তায় পড়ে আছে। কালো একটা ভারী বস্তু তার মাথায় পড়েছে। মাথার একপাশ থেঁতলে মারা যায়।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি বলেন,ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার উপর বিয়ারিং প্যাড পরে এবং সাথে সাথে স্পট ডেড হয়।

মেট্রোরেলের পিলার ও গার্ডারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয় যার ওজন প্রায় ১৪০–১৫০ কেজি, এ কম্পন শোষণ করে এবং ভারসাম্য বজায় রাখে। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথে দেবে যাওয়া বা স্থানচ্যুতি ঘটার আশঙ্কা থাকে।

এর আগে গত বছর (সেপ্টেম্বর ২০২৪) ফার্মগেট এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। তখনও ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা