ছবি: সংগৃহীত
জাতীয়
চলাচল স্থগিত

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত একজন

সান নিউজ অনলাইন 

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পথে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মাথায় লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান। আমরা এখন কাজ করছি, এর বেশি এখন বলা সম্ভব হচ্ছে না।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫–৪০ বছর। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হয়নি। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছিটকে পড়া স্প্রিংটির ওজন ছিল প্রায় ৪০–৫০ কেজি।

মেট্রোরেল কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়নের জন্য তদন্ত শুরু করেছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা