হজ এজেন্সির বিরুদ্ধে সৌদির অভিযোগ
প্রবাস

হজ এজেন্সির বিরুদ্ধে সৌদির অভিযোগ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের ছয়টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছে সৌদি আরব।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে অভিযোগ খণ্ডনের জন্য প্রমাণক বা মতামত সৌদি সরকারের কাছে পাঠানোর জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় এজেন্সিদের চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেয়।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

অনিয়ম উল্লেখ না করে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ কমিটি ছয়টি হজ এজেন্সির বিরুদ্ধে ত্রুটি বা মন্তব্য পাওয়া যায়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সিকে তার এজেন্সির নাম ও মোনাজ্জেম নম্বর এবং দেশের নাম স্পষ্ট আকারে উল্লেখ করে সৌদি হজ মন্ত্রণালয়ের বহির্বিশ্ব বিভাগে উত্থাপিত অভিযোগ খণ্ডনের বিষয়ে প্রমাণক বা মতামত আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে জমা কিংবা ওই বিভাগের ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

অনিয়মের অভিযোগ ওঠা এজেন্সিগুলো হলো- জরিনা ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর-১৪৮৬), আল মোযদালেফা এভিয়েশন (লাইসেন্স নম্বর- ৬৬৭), এস এম এস কে এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর- ৯৩৬), আল খিদমাহ ওভারসিজ (লাইসেন্স নম্বর- ১৫২৪), দেশ ও বিদেশ (লাইসেন্স নম্বর- ২৫৪) ও এস এন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর- ১১৩৬)।

আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

প্রসঙ্গত, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শেষ হয় গত ৮ আগস্ট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা