প্রবাস

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে ২১১ জন অভিবাসীর সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ জানিয়েছে, একটি আঞ্চলিক সড়কে রুটিন চেকের সময় একটি ট্রাকে এই অভিবাসীদের পাওয়া গেছে। এদের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি ও ৬৭ জন পাকিস্তানি রয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

পুলিশ জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রিস সীমান্তের গাভগেলিজা শহরের কাছে সোমবার মধ্যরাতে এই রুটিন চেক পরিচালনা করা হয়। এসময় ট্রাকটি থামানো হলে ভেতরে গাদাগাদি অবস্থায় এই অভিবাসীদের পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, ট্রাকের চালক ২৭ বছরের মেসিডোনিয়ার নাগরিক। তাকে ই.পি আদ্যক্ষর হিসেবে উল্লেখ করে গ্রেফতার করার জানানো হয়েছে।

অভিবাসীদের আটক করা হয়েছে এবং তাদের গ্রিসে ফেরত পাঠানোর জন্য গাভগেলিজা শহরের একটি ট্রানজিট শেলটার কেন্দ্রে রাখা হয়েছে।

এর আগে ২২ জুন নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করে দেশটির পুলিশ।

তথাকথিত বলকান অভিবাসন রুট ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্তও করোনাভাইরাস মহামারির জন্য এই বছরের শুরুতে বন্ধ করা হয়। তবে পুলিশ বলছে, সীমান্ত এলাকায় মানবপাচার অব্যাহত রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্ত...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা