প্রবাস

বাংলাদেশ থেকে ইটালির সকল ফ্লাইট বন্ধ ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশ থেকে আপাতত কোনো ফ্লাইট প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার। বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গেও তুলনা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৬ জুলাই) ঢাকা থেকে রোমে অবতরণ করা বিমানের ২২৫ জন যাত্রীর অনেকেই করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর প্রেক্ষিতে আজ বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা। বিমানের সব যাত্রীকে আপাতত দুই সপ্তাহের কোয়ারান্টিনে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে আসা সবার জন্যই এই নিয়ম বাধ্যতামূলক।

বিমানের ২২৫ জন যাত্রীর অন্তত ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এখনো সবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। এই তথ্য জানিয়ে লাৎসিও রাজ্যের স্বাস্থ্য কমিশনার আলেসিও ডি'আমাতো বাংলাদেশ থেকে আসা বিমানটিকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘‘আমরা সেটিকে নিষ্ক্রিয় করেছি।''

বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি এক সপ্তাহ কার্যকর থাকবে বলে জানিয়েছেন স্পেরান্সা। এরপর নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে শেঙ্গেনের বাইরে থেকে আগতদের জন্য কঠিন নিয়ম আরোপের বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে ১ জুনের পর বাংলাদেশ থেকে আসা সব নাগরিককে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রোমের স্বাস্থ্য কর্তৃপক্ষ। লাৎসিও রাজ্যে সোমবার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২ জনই ছিলেন রোমে বসবাসরত বাংলাদেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্ত...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা