প্রবাস

বাংলাদেশি প্রবাসীকে খুঁজছে মালয়েশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি মো. রায়হান কবিরকে খুঁজছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশি এই যুবকের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।

আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় তদন্তের জন্য রায়হান কবিরের সন্ধান চাইছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, রায়হান কবিরের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য।

এর আগে পুলিশের মহাপরিদর্শক আব্দুল হামিদ বাদর জানিয়েছিলেন, দেশবিরোধীতাসহ কয়েকটি অপরাধের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, রিপোর্টারকে দ্রুত কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য ডাকা হবে। দণ্ডবিধি, দেশবিরোধিতাসহ বেশ কয়েকটি আইনের আওতায় তারা তদন্তের মুখোমুখি হবেন।

সাংবাদিকদের পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমাদের প্রশ্নের জবাব দেওয়ার পর আমরা দেখব তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কিনা।

হামিদ জানান, আল জাজিরার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি বিন ইয়াকুব আল জাজিরার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলে মালয়েশীয় নাগরিকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা