প্রবাস
করোনাভাইরাস

সৌদি আরবে চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক:

সৌদি আরবে করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে চারজন চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।

আজ শুক্রবার (১৯ জুন) ঢাকায় প্রাপ্ত রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় রাষ্ট্রদূত এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মসীহ বলেন, ‘সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন, যারা সৌদি আরবে কর্মরত ছিলেন।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার প্রবাসীকে খাদ্যসহায়তা প্রদান করেছি। তেলসমৃদ্ধ এ দেশে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন।’

সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ দিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের দূতাবাসের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।

দেশটিতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। গোলাম মসীহ বলেন, ‘প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রেখেছি।’ রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিনা মূল্যে করোনাভাইরাসের চিকিৎসাসেবা নিশ্চিত করায় সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা