প্রবাস

লিবিয়ায় নিহত ২৩ বাংলাদেশির পরিচয় জানা গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ

শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের পরিচয় প্রকাশ করেছে। তাদের পরিচয় শনাক্ত করেছে আহত ১১ জন। তবে অপর তিন জনের পরিচয় এখনো জানা না গেলেও, মন্ত্রণালয় বলছে চেষ্টা চলছে।

নিহত ২৩ বাংলাদেশি হলেন, ঢাকার আরফান, কিশোরগঞ্জের হোসেনপুরের রহিম, ভৈরবের রাজন ও শাকিল, শ্রীনগর ভৈরবের সাকিব মিয়া, রসুলপুর ভৈরবের আকাশ, ভৈরবের সোহাগ ও মো. আলী, মাদারীপুর সদরের জাকির হোসেন, জুয়েল, মাদারীপুর সদরের ফিরোজ, দুধখালীর শামীম, মাদারীপুর রাজৈরের বিদ্যানন্দীর জুয়েল ও মানিক, টেকেরহাটের আসাদুল, আয়নাল মোল্লা, রাজৈরের টেকেরহাটের মনির, ইশবপুরের সজীব ও শাহীন, গোপালগঞ্জের সুজন ও কামরুল, যশোরের রাকিবুল, মাগুরার নারায়ণপুরের লাল চান্দ।

আহত ১২ জনের মধ্যে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন চুয়াডাঙ্গার বাপ্পী (মাথায় গুলিবিদ্ধ), গোপালগঞ্জের মুকসুদপুরের বামনডাঙ্গা বাড়ির ওমর শেখ (হাতে ও দুই পায়ে গুলিবিদ্ধ), ফরিদপুরের ভাঙ্গার দুলকান্দি গ্রামের মো. সাজিদ (পেটে গুলিবিদ্ধ), কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুর গ্রামের মো. জানু মিয়া (পেটে গুলিবিদ্ধ), মাদারীপুর সদরের তীরবাগদি গ্রামের ফিরোজ বেপারি (হাঁটুতে গুলিবিদ্ধ), ভৈরবের জগন্নাথপুর গ্রামের মো. সজল মিয়া (দুই হাতে মারাত্মকভাবে জখম ও মানসিকভাবে ভারসাম্যহীন)।

এছাড়া বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ত্রিপোলি মেডিক্যাল সেন্টারের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন মাদারীপুরের রাজৈরের কদমবাড়ির মো. আলী, মাদারীপুরের রাজৈরের ইশবপুরের মো. সম্রাট খালাসী, কিশোরগঞ্জের ভৈরবের সখিপুরের মওটুলীর সোহাগ আহমেদ, মাগুড়ার মহেশপুরের বিনোদপুরের নারায়ণপুরের মো. তরিকুল ইসলাম, এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বেলগাছির খেজুরতলার মো. বকুল হোসাইন।

আহতদের মধ্যে মাদারীপুরের সায়েদুল ইসলাম লিবিয়ার একজন নাগরিকের হেফাজতে রয়েছেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা