প্রবাস

নিউইয়র্কে রাঁধুনীর পণ্যে জীবাণু

নিউইয়র্ক প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্কয়ার গ্রুপের রাঁধুনী কারি পাউডারে সালমোনেলা নামের ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে। যুক্তরাষ্টে এই মসলার সরবরাহকারী হক এন্ড সন্স। প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে 'দি ইউএস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন' প্রাথমিক নোটিশ পাঠিয়ে সমস্ত মশলা উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এ নিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউইয়র্ক একটি প্রতিবেদন প্রকাশ করে।

হক এন্ড সন্স এর কর্ণধার একেএম ফজলুল হক এ বিষয়ে বলেন, 'আমরা নোটিশ পেয়ে ১৪ মে সব পণ্য তুলে নিয়েছি। কেউ যদি নির্দিষ্ট তারিখের কারি পাউডার কিনে থাকেন বা কোনো দোকানে বিক্রির খবর পান। আমাদের জানাবেন, পুরো রিফান্ড দেওয়া হবে।'

কারি গুঁড়া মশলাটি জামাইকা, জ্যাকসন হাইটস, এবং ব্রঙ্কসের বিভিন্ন দোকানে ১৭ থেকে ২১ এপ্রিলের মধ্যে বিতরণ ও বিক্রি হয়। গুঁড়াটি ৪০০ গ্রাম স্বচ্ছ প্লাস্টিকের জারে ০১/০২/২০২২ মেয়াদ উত্তীর্ণ তারিখেরসহ বিক্রি হয়।

অবশ্য এ পর্যন্ত কোনও অসুস্থতার খবর পাওয়া যায়নি। তবে সালমোনেলা অল্প বয়সী শিশু, দুর্বল বা বয়স্ক ব্যক্তির জন্য কখনও কখনও মারাত্মক সংক্রমণের কারণ হতে পারে। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে তোলে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

জামিনে বের হয়েই আবার ইয়াবা ব্যবসা

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক...

সাটুরিয়ায় নকল লোগো ব্যবহারে আইসক্রিম কারখানাকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়...

 চব্বিশের আন্দোলনে ঝালকাঠির রাস্তায় নেমেছিল হাজারো ছাত্র-জনতা

২০২৪ সালের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থ...

ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার! 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা