প্রবাস

সৌদি প্রবাসীদের জন্য কল সেন্টার

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে সৌদিআরবে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য কল সেন্টার চালু করেছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কল সেন্টারের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে. আব্দুল মোমেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ করেন। এই আপতকালীন সময়ে প্রবাসীদের কেউ যেন অভুক্ত না থাকে সে জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রবাসীরা বাংলাদেশের সম্পদ।এই আপদকালীন সময়ে প্রবাসীদের সহযোগিতার জন্য বাংলাদেশের সব বৈদেশিক দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন,এই কলা সেন্টারের মধ্যমে সৌদি আরবে ২২ লক্ষ প্রবাসী বাংলাদশির বাসায় বসে স্বাস্থ্যসেবা পাবে। অন্যান্য দেশের মধ্যে যেখানে অধিক সংখ্যক প্রবাসী আছে সেখানেও এ সেবা চালুর জন্য উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

ড. মোমেন বলেন, নিউইয়র্ক, লন্ডনসহ কয়েকটি দেশে এ সেবা চালু আছে। এসময় প্রবাসীদের বর্তমান পরিস্থিতিতে এসেবা নেওয়ার অনুরোধ করেন মন্ত্রী।
জানান, এটুআই এবং আইসিটি বিভাগের সহযোগিতায় এ কলসেন্টারটি চালু করা হলো। এ কলসেন্টারের মাধ্যমে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাস্থ্যসেবা ও পরামর্শ নিতে পারবেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা