প্রবাস

করোনাকালে তৎপর 'বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর'

আব্দুর রহিম, সিঙ্গাপুর প্রতিনিধি:

সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন, 'বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর'এর ( বিডি চেম্বার) উদ্যোগে করোনাভাইরাসের সময়ে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশী অভিবাসী ও ব্যবসায়ীদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকার কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রায় ৩ হাজার অভিবাসী বাংলাদেশীকে বিনামূল্যে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

বিডি চেম্বারের উদ্যোগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা আক্রান্ত এবং কোয়ারান্টিনে থাকা প্রায় ৭০ জন বাংলাদেশিকে নামাজ পড়ার জন্য নামাজের কার্পেট ও রমজানের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। আক্রান্তেরা ফেরার পার্ক হসপিটাল ও ওয়ান ফেরার হোটেলে চিকিৎসাধীন ও কোয়ারান্টিন অবস্থায় আছেন।

এদিকে বিতরণ কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করেন জনাব মোঃ শহীদুজ্জামান, জনাব সাব্বির শাহান, জনাব মোঃ মনিরুজ্জামান (ভাইস-প্রেসিডেন্ট বিডি চেম্বার), আমানুল ইসলাম (জয়েন্ট সেক্রেটারি) আবু সায়েম আজাদ (সাংগঠনিক সম্পাদক) আশরাফুল আলম( রবিন), রেজাউল ইসলাম, মোঃ মুজিবুর রহমান, জনাব হাসান মনোয়ারুল, জনাব মোঃ পান্নাসহ আরো ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বিডি চেম্বারে সাধারণ সম্পাদক জনাব সাব্বির শাহান বলেন, তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে সবসময় বিভিন্ন হাসপাতাল এবং হোটেলগুলোতে চিকিৎসাধীন ও কোয়ারান্টিনে থাকা বাংলাদেশীদের খোঁজ খবর রাখছেন।

তিনি বলেন, যেহেতু বেশিরভাগ ডরমেটরি লকডাউন এবং সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করছে তাই তাদের পক্ষে ডরমেটরিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সরাসরি সাহায্য করা সম্ভব হচ্ছে না কিন্তু তারা প্রতিনিয়ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ডরমেটরিতে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ খবর নিচ্ছেন।

তিনি আরো বলেন, চলমান সার্কিট ব্রেকারে সকল কিছু বন্ধ থাকার কারণে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি কোনো পরিবার যদি খাদ্য সংকটে পড়ে তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তারা বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করার ব্যবস্থা করবে।

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের(বিডি চেম্বার) সাবেক সভাপতি সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শহীদুজ্জামান জানান, বিডি চেম্বারের অন্তর্গত বাংলাদেশি ব্যবসায়ীরা এবং তাদের শ্রমিকরা কিভাবে সুস্থ থাকতে পারে সে ব্যাপারে তারা সর্বাত্মক দিক নির্দেশনা এবং খোঁজখবর নিচ্ছেন এবং সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় তারা পাশে থাকবেন।

সর্বশেষ পাওয়া তথ্য মতে এই পর্যন্ত সিঙ্গাপুরের ১৫ হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছে যার প্রায় ৭ হাজারের কাছাকাছি বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ব্যাপারে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শ্রম সচিব জনাব আতাউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, 'যেহেতু সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা আমাদেরকে অবহিত করেননি সেহেতু সর্বমোট বাংলাদেশী আক্রান্তের রেকর্ড আমাদের কাছে নেই।'

এই ব্যাপারে সর্বশেষ তথ্যের জন্য তিনি বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

জামিনে বের হয়েই আবার ইয়াবা ব্যবসা

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক...

সাটুরিয়ায় নকল লোগো ব্যবহারে আইসক্রিম কারখানাকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়...

 চব্বিশের আন্দোলনে ঝালকাঠির রাস্তায় নেমেছিল হাজারো ছাত্র-জনতা

২০২৪ সালের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থ...

ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার! 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা