প্রবাস

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত প্রবাসীর আকুতি

সিঙ্গাপুর প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সিঙ্গাপুরেও হানা দিয়েছে। সরকার প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ রোধে নিয়েছে নানা পদক্ষেপ। এরপরও ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ।

আক্রান্তদের মধ্যে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। তেমনই করোনায় আক্রান্ত এক প্রবাসী বাংলাদেশি সম্প্রতি দেশবাসীকে এই রোগের ভয়াবহতা বর্ণনা করে সতর্ক থাকার আকুল আহ্বান জানিয়েছেন।

তান তক সিন হাসপাতালের ৯-ডি নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ঐ প্রবাসীর লিখেছেন,

"ভাইরাস থেকে দূরে থাকা খুবই দুষ্কর, সব নিয়ম আমি মেনে চলেছিলাম। আমি পুঙ্গল এস এলিভেন ডরমিটরিতে থাকতাম।এই ডরমিটরির ইতিমধ্যে চার শতাধিক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ৬ এপ্রিল থেকে প্রায় ১৩ হাজার অভিবাসী শ্রমিক অধ্যুষিত এই ডরমিটরিটি লক ডাউন করে দিয়েছে সিঙ্গাপুর সরকার।

লকডাউন হওয়ার পর মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার (MOM) ও সিঙ্গাপুরের অন্যান্য সংস্থা এই ডরমিটরিতে অবস্থানরত সকলকে খাবার, পানি ও আনুষঙ্গিক সুবিধা সরবরাহের ব্যবস্থা করেছে।

মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার থেকে কোন খাবার দিলে ধুয়ে খেতাম। একটা ফল বা ড্রিংকস, হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর খেতাম। কারো কাছে যেতাম না। দূরত্ব বজায় রেখে চলতাম।

এর মধ্যে আমাদের রুমের এক জনের সর্দি লাগে. পরদিন জ্বর। তারপর হাসপাতালে পরীক্ষা করতে গেলে করোনা পজিটিভ ধরা পড়ে। পরদিন সকালে আরও তিন জন আক্রান্ত হয় আমাদের রুমের।

আমার কোন উপসর্গ নেই, একটু গ্যাস্ট্রিকের অনুভব করছি এই কয়দিন। এছাড়া সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে রাতে শরীরের তাপমাত্রা ৩৭ ডিগ্রির উপরে থাকায় সকালবেলা হাসপাতালে পরীক্ষা করার জন্য গেলে করোনা পজিটিভ ধরা পড়ে।

এটা সত্যি যে, রুমে একজনের হলে সবার মধ্যে খুব তাড়াতাড়ি তা ছড়িয়ে পড়ে। সে রুমের যে কোন কর্নারেই থাকুক না কেন। এটা বাতাসে ভেসে বেড়ায় এবং নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়।

হাত দিয়ে স্পর্শ করতে হয় না ভাইরাস, এমনিতেই শরীরের প্রবেশ করে। আমি তার একটা উদাহরণ দেব। কারণ কোন প্রয়োজনে ফোন ধরার আগেও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত ধুয়েছি, নাক, মুখ স্পর্শ করার আগেও কয়েকবার হাত ভালোভাবে পরিষ্কার করেছি। সকল সর্তকতা অবলম্বন করেছি। আমার কোন উপসর্গই দেখা দেয় নাই।

আমার মতে এই যে গ্যাস্ট্রিক অনুভব কিংবা অন্য সাধারণ জ্বর সর্দি হলেও অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়া দরকার, বর্তমান পরিস্থিতিতে যে কোনো ব্যক্তিই করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনারা আমার এই কথা শেয়ার করতে পারেন কিন্তু আমার নাম প্রকাশ করবেন না। আমার পরিবারের সদস্যরা জানতে পারলে কান্নাকাটি শুরু করবে। ভাবছি পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে পরিবারের সদস্যদের আমার বর্তমান পরিস্থিতি জানাব।

Please pray for me 🙏🙏🙏"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা