প্রবাস

পাকিস্তানিদের হাতে দুবাইয়ে ১ বাংলাদেশি খুন

সান নিউজ ডেস্ক:

দুবাইতে কর্মরত পাকিস্তানিদের হাতে মো: রফিকুর ইসলাম রফিক নামে ৫৪ বছর বয়সী একজন বাংলাদেশি খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

২৮ মার্চ শনিবার রফিকুল ইসলামের স্ত্রী জহুরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নম্বর আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে। পিতার নাম মো: সিদ্দিকুর রহমান।

রফিকুল ইসলামের খালাতো ভাই ও আনাইতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: সেকান্দার আলী জানান, তিনি দীর্ঘ দিন ধরে দুবাইতে একটি কোম্পানিতে চাকরি করতেন। মাঝে মধ্যে দেশে আসতেন পরিবারের দেখাশোনার জন্য। তার একপুত্র জহিরুল ইসলাম সৌদি আরবে কর্মরত। গত কয়েক দিন আগে ঐ কোম্পানিতে পাকিস্তানি বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানি শ্রমিকরা রফিকুলকে দেখে নেয়ার হুমকি দেয় বলে টেলিফোনে জানিয়েছিল। ঘটনার তিন চারদিন পর রফিকুল কোম্পানিতে কাজ করতে গেলে পাকিস্তানি ঐ শ্রমিকরা প্রতিশোধ হিসেবে রফিকুলকে নির্মম ভাবে খুন করে লাশ ঝুলিয়ে রাখে। ঘটনা জানাজানি হলে দুবাইতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।

শুক্রবার দুবাই থেকে নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের এক যুবক রফিকুলের বাড়িতে খুনের বিষয়টি টেলিফোনে জানায়। খবর শুনেই জ্ঞান হারিয়ে ফেলেন রফিকুলের বৃদ্ধা মা সুফিয়া বেগম ও স্ত্রী জহুরা বেগম।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল মালেক এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো: সায়েদুর রহমান বলেন, লাশ আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ ও দুবাই দূতাবাস। এ ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে রফিকুল ইসলামের পরিবারের সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলে এই দুই কর্মকর্তা জানিয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা