প্রবাস
করোনাভাইরাস

ভ্যান্টিলেটারের অভাবই যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার বাড়াচ্ছে

দর্পণ কবীর, নিউইয়র্ক থেকে:

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরগুলোর হাসপাতালে ভ্যান্টিলেটারের অভাব প্রকট। এ কারণে করোনাভাইরাসে অসুস্থ রোগীরা দ্রুত চিকিৎসা সেবা পাচ্ছেন না। যাদের অবস্থা সংকটজনক তাদের ভ্যান্টিলেটারের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। অনেকের দম বন্ধ হয়ে আসে। এমনি অবস্থায় রোগীকে অক্সিজেন সরবরাহকারী ভ্যান্টিলেটার দিয়ে সুস্থ রাখার চেষ্টা করা হয়।

প্রতিদিন আশঙ্কাজনক হারে করোনা ভাইরাস আক্রান্ত রোগী বাড়ছে বলে তাদের ভ্যান্টিলেটার সরবরাহ করা অপ্রতুল হয়ে গেছে। ভ্যান্টিলেটারের অভাবের কারণে হাসপাতালগুলোতে মৃত্যুর হার বাড়ছে বলে ধারনা করা হচ্ছে।

অবশ্য এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্তও করা যাচ্ছে না। নিউইয়র্ক শহরে আজ (২৪ মার্চ) অব্ধি করোনা ভাইরাসে মারা গেছে ১৩১জন।

করোনাভাইরাস মোকাবেলায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কুমো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ৩০ হাজার ভ্যান্টিলেটার চেয়েছিলেন। ফেডারেল সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন মাত্র ৪০০ ভ্যান্টিলেটার। গভর্নর কুমো এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মিডিয়ায়।

আজকের হিসাব অনুযায়ী নিউইয়র্ক শহরের হাসপাতালগুলোতে করোনা ভাইরাস আক্রান্ত রাগীর সংখ্যা ১৫ হাজারের বেশি। তাদের জন্য প্রয়োজন কমপক্ষে ১২ হাজার ভ্যান্টিলেটার। কিন্তু ভ্যান্টিলেটারের অভাব পূরণ হচ্ছে না।

চাহিদার তুলনায় চিকিৎসা সরঞ্জাম উদ্বেগজনক রকম কম হওয়ায় রোগীদের চিকিৎসা সেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। হাসপাতালগুলোতে মুমূর্ষু রোগী ছাড়া এখন ভর্তি করা হচ্ছে না। করোনা ভাইরাসে আক্রান্ত হলে অনেককে নিজ বাসায় থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

জানা গেছে, ফেডারেল সরকার থেকে প্রাপ্ত ৪ শ’ ভ্যান্টিলেটারের মধ্যে ১০০টি সিটি হাসপাতাল এবং ৩০০টি বেসরকারি (প্রাইভেট) হাসপাতালে হস্তান্তর হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর মিঃ কুমো এবং নিউইয়র্ক সিটির মেয়র মিঃ ব্লাজিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিঃ ট্রাম্পের কাছে আরো ভ্যান্টিলেটার পেতে ধর্না অব্যাহত রেখেছেন।

তাই নিউইয়র্কে বসবাসকারীদের সতর্ক ও সচেতন থাকতে হবে, তারা যেন নিজ বাসাতে নিরাপদে থাকতে পারেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গেলেই যথাযথ চিকিৎসা পাবেন এবং সুস্থ হয়ে যাবেন, এমন নাও হতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা