প্রবাস

৯০ হাজার প্রাণীর জীবন যে পরিবারে নিরাপদ

সান নিউজ ডেস্ক:

এখন পর্যন্ত প্রায় ৯০ হাজারেরও বেশি বন্যপ্রাণী উদ্ধার ও চিকিৎসা দিয়ে মানবতার অনন্য নজীর স্থাপন করেছেন অস্ট্রেলিয়ার টিভি উপস্থাপক স্টিভ আরউইন ও তার পরিবার।

২০০৬ সালে মৃত্যু হয় আরউইনের। তারপর সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে তার পরিবার। স্টিভের মেয়ে বিন্দি আরউইন ও পরিবারের অন্যরা মিলে বর্তমানে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক দাবানলের ভয়াবহতার মধ্যেও বহু বন্যপ্রাণীকে উদ্ধার ও সুরক্ষা দিয়ে যাচ্ছেন।

কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে ‘অস্ট্রেলিয়া জু’ নামে একটি চিড়িয়াখানা পরিচালনা করে থাকে তারা। দেশটির সাম্প্রতিক ভয়াবহ দাবানলের সময় আক্রান্ত বহু বন্যপ্রাণীকে এই চিড়িয়াখানায় চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এক হাজার একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি দাবানলে আক্রান্ত হয়নি।

আরউইন পরিবার পরিচালিত ওয়াইল্ডলাইফ হাসপাতালের ৯০ হাজারতম রোগী ছিল ওলি নামের একটি প্লাটিপাস। স্টিভ আরউইনের সন্তান রবার্ট আরউইন গত বৃহস্পতিবার এক ইন্সট্রাগ্রাম পোস্টে লিখেছেন, অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থ মানুষ ও বণ্যপ্রাণীদের জন্য তার হৃদয় কাঁদছে।

বিন্দি আরউইন জানিয়েছেন, অন্য যেকোনও সময়ের চেয়ে তাদের বণ্যপ্রাণী হাসপাতালটি দাবানলের সময়ে বেশি ব্যস্ত।
তিনি বলেন, 'আমাদের বাবা-মা আমাদের অস্ট্রেলিয়া জু ওয়াইল্ডলাইফ হাসপাতালটি আমার দাদীকে উৎসর্গ করেছেন। বন্যপ্রাণীর সেবা ও যত সম্ভব তত প্রাণের জীবন বাঁচানোর মধ্য দিয়ে তাকে সম্মান জানানোর এই প্রয়াস আমরা চালিয়ে যাবো।'

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বরে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কোটি প্রাণী প্রাণ হারায়।

সিডনি বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদরা আশঙ্কা করছেন, অব্যাহত দাবানলে স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপ জাতের অন্তত ৪৮ কোটি প্রাণী জীবন হারিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা