প্রবাস

আফ্রিকায় বাংলাদেশি খুন, প্রতিকার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, প্রিটোরিয়া: সম্প্রতি দ. আফ্রিকায় বসবাসরত বেশ কয়েকজন ব্যবসায়ী খুন ও অপহরণের ঘটনাসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) তিনদিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে প্রিটোরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয়ের অফিসে দেশটির আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. নালেদি প্যান্ডোর সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান তিনি। এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. নালেদি প্যান্ডোর কাছে ঢাকায় দক্ষিণ আফ্রিকার হাইকমিশন স্থাপনের অনুরোধও করেন।

জবাবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি প্যান্ডো বলেন, দুই দেশের এই কূটনৈতিক সম্পর্ক আগামীতে নিজেদের মধ্যে সংহতি, বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহাসিক বন্ধন তৈরি করবে। বাংলাদেশের সঙ্গে ১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এখন এই সম্পর্ক ২৭ বছরে পা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফরটি গুরুত্বপূর্ণ সময়ে হচ্ছে। বাংলাদেশে মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময়টা তাৎপর্যময়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা