প্রবাস

কাতারে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। একই সময় ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি খুনীদেরও আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সংগঠনের সভাপতি শফিকুল তালুকদার বাবুর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বঙ্গুবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. ফরিদুল হক। বিশেষ অতিথি ছিলেন, কাতার আওয়ামী লীগের উপদেষ্টা সাদাত হোসেন নাসের । এছাড়া সহ সভাপতি মাহবুবুর রহমান বাবু, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আব্দুল জলিল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম তুতু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন কাতার আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা