প্রবাস
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে

কাতারস্থ জাতীয় গ্রন্থাগারে পুস্তক প্রদান

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ দূতাবাস দোহা কাতারস্থ জাতীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র বিভিন্ন ভাষায় অনূদিত বইসমূহ এবং বঙ্গবন্ধুর উপর রচিত বিভিন্ন পুস্তক ও বঙ্গবন্ধুর অনবদ্য ৭ ই মার্চের ভাষণের আরবিতে অনূদিত কপি হস্তান্তর করা হয়েছে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন, এনডিসি গত ১৯ আগস্ট ২০২১ কাতার ন্যাশনাল লাইব্রেরির পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ফরাসী, তার্কী, জাপানিজ, ইংরেজি, বাংলা, হিন্দি ও নেপালি ভাষায় অনূদিত কপি এবং বঙ্গবন্ধুর উপর প্রকাশিত অন্যান্য কিছু বইসহ ৭ মার্চের ভাষণের আরবিতে অনুবাদকৃত কপি হস্তান্তর করেন।

এ সময় রাষ্ট্রদূত জসীম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোবাস্বেরা কাদেরী এবং মোঃ মাহবুর রহমান। পুস্তক হস্তান্তর অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত কাতার ন্যাশনাল লাইব্রেরি পরিচালকের সাথে লাইব্রেরি ও দূতাবাসের মধ্যে সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

আলোচনায় কাতার ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক পর্যায়ে বিভিন্ন সহযোগিতার বিষয়ও উঠে আসে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাতার লাইব্রেরিতে বাংলাদেশের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক আদান প্রদানের জন্য অনলাইন প্রোগ্রাম চালু, পেশাজিবিদের গবেষণা কার্যক্রমের জন্য গবেষণা সংক্রান্ত সহযোগিতা প্রদান, বাংলাদেশ স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য লাইব্রেরি পরিদর্শন।

আলোচনা শেষে সম্ভাব্য ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক প্রস্তুতের বিষয় নিয়েও কথা হয়। ভবিষ্যতে কাতার ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে কাতার ন্যাশনাল লাইব্রেরি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে বলে রাষ্ট্রদূত জসীম উদ্দিন মন্তব্য করেন।

লাইব্রেরি কর্তৃপক্ষ বই প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা