প্রবাস

পাসপোর্টসহ স্থায়ী আবাসস্থল পাবে ক্ষতিগ্রস্থ বাংলাদেশীরা

কূটনৈতিক প্রতিবেদক: পশ্চিম গ্রীসের মানোলাদায় আগুনে ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্টসহ স্থায়ী আবাসস্থল প্রদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশী রাষ্ট্রদূত।

সোমবার (২৮ জুন) গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মেদের নেতৃত্বে দূতাবাসের একটি টিম গ্রীসের মানোলাদা এলাকার অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেয়ে স্থানীয় মেয়রের কাছে এ আহ্বান জানান।

রোববার (২৭ জুন) গ্রীসের মানোলাদা এলাকায় ভয়াবহ এক আগুনে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশী কৃষিশ্রমিকের ৩৮টি ফারাঙ্গা (অস্থায়ী আবাসস্থল), টাকা পয়সা, পাসপোর্ট, পোশাক ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

ঘটনাস্থল পরিদর্শনকালে প্রবাসী বাংলাদেশীগণ এ সংকটকালে তাদেরকে বিনা ফিতে পুনরায় পাসপোর্ট প্রদানসহ অন্যান্য সকল সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে রাষ্ট্রদূত আসুদ আহমেদ স্থানীয় ভারদা অঞ্চলের মেয়র লেজাস ইয়ানিসের সঙ্গে দুর্ঘটনা ও এর থেকে স্থায়ীভাবে উত্তরণের উপায় নিয়ে বৈঠক করেন।

তাঁরা ক্ষতিগ্রস্থ কর্মীসহ স্থানীয় কৃষি সেক্টরে নিয়োজিত কর্মীদের জন্য মানোলাদা ও এর নিকটবর্তী গ্রামসমূহে স্থায়ী আবাসস্থল তৈরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

প্রবাসী বাংলাদেশীদের সকল প্রয়োজনে মেয়র আন্তরিকভাবে পাশে থাকবেন বলেও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

রাষ্ট্রদূত মেয়রকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের অতিসত্ত্বর নতুন পাসপোর্ট প্রাপ্তির জন্য পুলিশ রিপোর্টসহ অন্যান্য সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

তিনি প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য অস্থায়ী আবাসস্থলের পরিবর্তে পাকা ও স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করার জন্য মেয়রকে অনুরোধ জানান।

মেয়র বাংলাদেশী প্রবাসীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে নতুন অস্থায়ী বাসস্থান নির্মাণসহ ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বাস প্রদান করেন।

এদিকে দূতাবাসের আহ্বানে এথেন্সসহ গ্রীসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী নেতৃবৃন্দ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা