সংগৃহীত ছবি
সারাদেশ

ভারতে আটক নাবিকদের ফেরত

জেলা প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ভারতে আটক ২ ট্রলারসহ ৯০ বাংলাদেশী জেলে ও নাবিককে চট্টগ্রামে ফিরিয়ে আনা হলো।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাদেরকে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের ফিশিং ভ্যাসেল ২ টি কর্ণফুলী নদীর পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে পৌঁছায়।

আরও পড়ুন: রাজধানীতে তীব্র গ্যাস সংকট

এর আগে, পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক ২ ট্রলার ও ৯০ বাংলাদেশি জেলে এবং নাবিক। এদিকে, বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে গত (৫ জানুয়ারি) পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

গত (৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের সমুদ্রসীমায় মাছধরার সময় ২টি ট্রলারসহ ৭৮ জন ভারতীয় জেলে-নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এই ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিলো।

আটক ২টি নৌযান হলো, ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। আর এফভি মেঘনা-৫ ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

এফভি লায়লা-২ ট্রলারটি বিগত (২৭ নভেম্বর) মাছ ধরার জন্য সাগরে যায়। এরপর (২০ ডিসেম্বর) ঘাটে ফেরার কথা ছিলো। এ সময় ট্রলারটিতে ৪১ জন নাবিক-জেলে ছিলেন। এফভি মেঘনা-৫ ট্রলারটি গত (২৪ নভেম্বর) সাগরে যায়। পরে (১৪ ডিসেম্বর) ফিরে আসার কথা ছিলো। এটিতে ৩৭ জন নাবিক-জেলে ছিলেন।

আরও পড়ুন: টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ড

অপরদিকে, ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগ এনে ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটক করে। এর পরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়েছিল। এছাড়াও (১২ সেপ্টেম্বর) বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। ওই নৌকায় থাকা ১২ বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরে তাদেরও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা