প্রবাস

সুইজারল্যান্ডে এমপি হলেন সুলতানা খান

সান নিউজ ডেস্ক : প্রথমবারের মতো সুইজারল্যান্ডের জাতীয় সংসদে পা রাখছেন বাংলাদেশি প্রবাসী সুলতানা খান। জুরিখ জোন থেকে সরাসরি ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোটে নির্বাচিতদের মধ্যে সুলতানা খান তৃতীয় স্থান অর্জন করেন। মঙ্গলবার (২২ জুন) এ ফলাফল প্রকাশ করা হয়।

সুলতানা খানের জয় প্রবাসী বাংলাদেশিদের জন্য অনন্য মাইলফলক হিসেবে কাজ করবে মনে করছেন অনেকে। কেননা একজন প্রবাসী বাংলাদেশি নারী হয়ে সুইজারল্যান্ডের মতো একটি উন্নত দেশের জাতীয় সংসদে আসন দখল করা একটি বিশাল অর্জন।

জয়ের পর সুলতানা খান জানান, আমার এই অর্জন সব বাংলাদেশি এবং সুইজারল্যান্ডে বসবাসরত সব বন্ধু-বান্ধবদের জন্য। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের জন্য। আমি নারী অধিকারের বিষয়ে কথা বলার পাশাপাশি সর্বাত্মক প্রচেষ্টা থাকবে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায়।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষার প্রাধান্য রক্ষা করা এবং এ সংক্রান্ত একটি শহিদ মিনার ও স্মৃতি স্থাপনা করার বিষয়ে প্রস্তাব করার ইচ্ছা রয়েছে আমার।

সুলতানার স্বামী বাকিউল্লাহ খানের সুইজারল্যান্ডে রয়েছে একাধিক পরিচয়। তিনি একাধারে একজন প্রবাসী সাংবাদিক, সংগঠক এবং ব্যবসায়ী। তাদের দুই ছেলে আছে।

সুলতানা খানের জন্ম ঢাকার মিরপুরে, গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। বাবার নাম এসএম রুস্তম আলী, মাতা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই দুই বোনের মধ্যে সবার ছোট তিনি। নির্বাচনে অংশগ্রহণের পূর্বে তিনি সুইজারল্যান্ডের মূলধারার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাছাড়া বাংলাদেশের শিল্প ও সাহিত্য চর্চার জন্য বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা