প্রবাস

আমিরাত বাংলাদেশি যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আগুনে দগ্ধ হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকালের দিকে শারজাহের আল তাউন এলাকার একটি ভবনে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ সোহেল চট্টগ্রামের হাটহাজারী পশ্চিম মির্জাপুর কিল্লাপাড়া নাছির মুহাম্মদ চৌধুরীর বাড়ি বদিউল আলমের ছেলে। তার মরদেহ শারজাহ আল কুয়েত হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দেশটির দৈনিক খালিজ টাইমস বলছে, আগুন ছড়িয়ে পড়লে শারহাজ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ এক্সপোর পেছনে নির্মাণাধীন বহুতল ওই ভবনের ওপরের তলায় আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। ভবনের নির্মাণ শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

শারজাহ সিভিল ডিফেন্স বিভাগের অপারেশন রুমে ওই ভবনে আগুন লাগার খবর আসে সকাল ৬টা ৫৫ মিনিটে। ওই সময় টেলিফোনে জানানো হয়, একটি নির্মাণাধীন আবাসিক টাওয়ারে আগুন লেগেছে। পরে সামন্যান এবং মিনা কেন্দ্র থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের শারজাহর ওই এলাকায় মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা